চট্টগ্রাম   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:২৮ পিএম, ২০২৬-০৯-১৬

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদক সেবন ও কেনাবেচা, অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল এবং কিছু ভাঙারি ব্যবসায় চোরাই মালামাল কেনাবেচার সুযোগ থাকায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মাদকের অর্থ জোগাড় করতে কিছু মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্য চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। বসতবাড়ি, দোকানপাট, নির্মাণাধীন ভবন ও বিভিন্ন স্থাপনা থেকে চুরি হওয়া রড, বৈদ্যুতিক তার, মোটরসহ নানা ধরনের সামগ্রী কিছু ভাঙারি দোকানে পৌঁছাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে পূবাইলের বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন ও নম্বরবিহীন অটোরিকশার চলাচল নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের ভাষ্য, এসব যানবাহনের মাধ্যমে অপরাধীরা দ্রুত এক স্থান থেকে অন্যত্র চলে যাওয়ার সুযোগ পেতে পারে। তবে কোনো অটোরিকশাচালক বা মালিক অপরাধের সঙ্গে জড়িত কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, সন্ধ্যার পর কিছু এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। এতে চুরি ও ছিনতাইয়ের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি অবৈধ ভাঙারি ব্যবসা এবং লাইসেন্সবিহীন অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ কমাতে শুধু অপরাধীদের গ্রেপ্তার করলেই হবে না, চোরাই মালামালের সম্ভাব্য ক্রেতা ও সরবরাহ ব্যবস্থার ওপরও নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, অপরাধ দমনে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের আড্ডা, অবৈধ ভাঙারি দোকান, লাইসেন্সবিহীন অটোরিকশা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে।

রিটেলেড নিউজ

লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত


সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

সরাইলে সাংবাদিক শরীফ উদ্দিনের পুত্রের রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত


ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর